Can't find our books? Click here!

সীতাকুণ্ডের H2O2 আগুন নেভানোর উপায়?

যদি ফায়ার এক্সপ্লোসনে H2O2 ধরণের কেমিক্যাল থাকে তবে হেলিকপ্টার দিয়ে আপনাকে সেই এলাকায় পানির বন্যা তুলতে হবে। শুষ্ক রাসায়নিক নির্বাপক এজেন্ট ব্যবহার না করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে কারণ আগুনে বিষাক্ত গ্যাস উৎপাদন হয়। সীতাকুণ্ড কনটেইনারগুলো হাইড্রোজেন পারঅক্সাইডের আগুনের কারণে বিস্ফোরিত হতে পারে আর এজন্য ফায়ার কন্টেইনার ঠাণ্ডা রাখার জন্য প্রচুর পরিমাণ পানি ব্যবহার করতে হবে। হয়তো কৃত্রিম বৃষ্টিও সৃষ্টি করা যায়!

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৪৯ জন মানুষের মৃত্যু হয়েছে, ৩০০ জনের মতো আহত এবং আরও অনেকে হতাহত হতে পারে বলে আল জাজিরা জানায়। কিন্তু কেন এই অগ্নিকাণ্ড? কোথায় থেকে এর সূত্রপাত ঘটেছে? নাসা-র FIRMS (Fire Information for Resource Management System) মোট সাতটা স্যাটেলাইট থেকে পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা মেপে কোথায় কত বড় আগুন ধরেছে সেটা ম্যাপে দেখায়। সেখান থেকে দেখা যায় প্রায় ২.৭৪ বর্গ কিলোমিটারের কিছু কম এলাকা জুড়ে আগুন জ্বলেছে।। অনেকে বলছেন,  অগ্নিকাণ্ডের কারণ হাইড্রোজেন পারঅক্সাইড। আর এই আগুন পানি দিয়ে নেভানো সম্ভব নয়।তাদের এই দাবি ঠিক কতটা সত্যি? আর হাইড্রোজেন পারঅক্সাইডের আগুনের মূল এ তথ্যটিই কোথায় থেকে এলো?  এজন্য আমাদেরকে হাইড্রোজেন পার-অক্সাইড সম্পর্কে ব্যাসিক কিছু ইনফরমেশন জানতে হবে।

হাইড্রোজেন পারঅক্সাইড ( H2O2) কতটা ভয়ানক? 

হাইড্রোজেন পারঅক্সাইড একটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট। এটি যখন কোনো জৈব উপাদানের সংস্পর্শে আসে তখন বিস্ফোরক বাষ্প তৈরি হতে পারে। কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের নিজের কোন দহন ক্ষমতা নেই। এটি শুধুমাত্র উল্লেখযোগ্য পরিমাণ অক্সিজেন তৈরি করে, যখন এটি ক্ষয় হয় তখন দহন প্রক্রিয়াকে ত্বরাণ্বিত করে। এটি চোখ, চামড়া ও শ্বসনতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। এ কেমিক্যাল স্কিন ও টিস্যু ডেমেজ করার জন্য দায়ী। এজন্য সীতাকুণ্ডে অগ্নি নির্বাপক কর্মীরা চোখে জ্বালাতন অনুভব করছেন বলে বিবৃতি প্রদান করছেন।

হাইড্রোজেন পারঅক্সাইড কী দাহ্য? 

হাইড্রোজেন পারঅক্সাইড বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। অন্যান্য কেমিক্যালের মত। যেকোন বিপদ ও ঝুঁকি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এর আচরণ সম্পর্কে আপনার ধারণা থাকা জরুরি। মানুষ সাধারণত প্রশ্ন করছে, এটি খুব সহজে আগুন লাগাতে পারে নাকি এটি কোনোপ্রকার ফায়ার সোর্সের সংস্পর্শে আসার পর জ্বলে। আপনাকে মনে রাখতে হবে, হাইড্রোজেন পারঅক্সাইড কোনো দাহ্য পদার্থ নয়। এটি কেবলমাত্র আগুনের তীব্রতা বৃদ্ধি করে। এটি প্রকৌশলগতভাবে কোনো ফুয়েল অথবা ফায়ার নয়। এটি কেবলমাত্র তখনই ধবংসাত্মক হয়ে উঠে যখন এটি অন্য কোনো ফায়ার সোর্সের সংস্পর্শে আসে। 

হাইড্রোজেন পারক্সাইড কী আগুন শুরু করতে পারে? 

হাইড্রোজেন পারঅক্সাইড স্থিতিশীল। কিন্তু এটি আলো অথবা অন্যান্য আয়নের উপস্থিতিতে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এটি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ব্লিচিং এবং হেয়ার ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। এজন্যই চুল কালারলেস হয়ে যায়।  মূলত হাইড্রোজেন পারঅক্সাইডে একটি এক্সট্রা অক্সিজেন টম থাকে।  আর অণুটিই তাকে অনেক বেশি রিয়েক্টিভ করে তোলে, পানি ও অক্সিজেনে ক্ষয়প্রাপ্ত হয়। এই প্রক্রিয়াটি এক্সোথার্মিক যে জন্য প্রচুর পরিমাণ শক্তি রিলিস হয়। এটি তখনই দহন তৈরি করবে যখন আগুনের সাথে মিশ্রিত হবে। আর এজন্য উত্তপ্ত হাইড্রোজেন পারঅক্সাইড আগুনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটাবে যখন অক্সিজেনের এক্সোথার্মিক রিলিজ সংঘটিত হয়। আর ঠিক এজন্যই লাইভ ভিডিয়ো চলাকালীন আলিউরের মৃত্যু ঘটেছিল। 

H2O2(l) → H2O(l) + 1/2O2(g) 

ΔH = -98.2 kJ mol-1 

তাহলে আমাদের কী করা উচিত? 

হাইড্রোজেন পারঅক্সাইড দাহ্য নয় কিন্তু এটি খুব শক্তিশালী অক্সিডাইজার। যেটি অন্যান্য উপাদানের দহনকে ত্বরাণ্বিত করে। যদি ফায়ার এক্সপ্লোসনে এ ধরণের কেমিক্যাল থাকে তবে হেলিকপ্টার দিয়ে আপনাকে সেই এলাকায় পানির বন্যা তুলতে হবে। শুষ্ক রাসায়নিক নির্বাপক এজেন্ট ব্যবহার না করার জন্য পরামর্শ দেয়া হয় কারণ আগুনে বিষাক্ত গ্যাস উৎপাদন হয়ে থাকে। সীতাকুণ্ড কনটেইনারগুলো আগুনের কারণে বিস্ফোরিত হতে পারে আর এজন্য ফায়ার কন্টেইনার ঠাণ্ডা রাখার জন্য প্রচুর পরিমাণ পানি ব্যবহার করতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইড বিভিন্ন দাহ্য পদার্থ যেমন কাঠ, কাগজ ও তেলকেও জ্বালাতে পারে। 

তথ্যসূত্রঃ

Things you should know about Hydrogen Peroxide that caused huge blaze at Ctg container depot

Bangladesh: Deadly fire and explosions at container facility, Al Jazeera

Hydrogen peroxide, Education in Chemistry

At least 49 killed and hundreds injured in Bangladesh depot fire, The Guardian

সীতাকুণ্ডের H2O2 আগুন নেভানোর উপায়? সীতাকুণ্ডের H2O2 আগুন নেভানোর উপায়?সীতাকুণ্ডের H2O2 আগুন নেভানোর উপায়? সীতাকুণ্ডের H2O2 আগুন নেভানোর উপায়? সীতাকুণ্ডের H2O2 আগুন নেভানোর উপায়?

%d bloggers like this: