Can't find our books? Click here!

যে ব্যাঙ সরাসরি বাচ্ছা জন্ম দেয়

যে এলাকায় এ ব্যাঙটি পাওয়া গেছে সেখানে বন উজাড়ের পরিমাণ সর্বোচ্চ!

যে ব্যাঙ সরাসরি বাচ্ছা জন্ম দেয়
বিজ্ঞানীরা একটি দূর্লভ ব্যাঙ আবিষ্কার করেছেন যেটি ডিম ছাড়াই সরাসরি বাচ্ছা জন্ম দিতে পারে। পেপারটি এ সপ্তাহে প্রকাশিত হয়েছে। হারপাটোলজিস্ট জিম ম্যাকগুয়ার এই গ্রীষ্মেই এ ধরণের একটি ব্যাঙের প্রমাণ পেয়েছেন। ইন্দোনেশিয়ার ২৫ প্রজাতির বিষ দাঁত সম্পর্ন প্রজাতির গ্রুপের মধ্যে একটি, কোনোপ্রকার ডিম পাড়েনা, এমনকি জীবন্ত ফ্রগলেটও না বরং জীবন্ত ব্যাঙাছি। এটাই বিশ্বের একমাত্র প্রজাতি যারা এ কাজ করে।
 
 
ইন্দোনেশিয়ার সুলওসি আইল্যান্ডে নতুন এই ব্যাঙ আবিষ্কৃত হয় । এটি আমাদের জানা একমাত্র ব্যাঙ যেটি সরাসরি ব্যাঙাছি জন্ম দেয়।

 

রহস্যময় ম্যাকানিজমঃ

 
প্রায় ৬০০০ ব্যাঙ এক্সটারনাল ফার্টিলাইজেশন ব্যবহার করেঃ নারীরা ম্যাটিং-এর সময় ডিম পাড়ে, যেখানে পুরুষ স্পার্ম রিলিস করে সেগুলোকে ফার্টিলাইজ করার জন্য। এ নতুন ব্যাঙটি হলো ১০ থেকে ১২ টি প্রজাতির মধ্যে একটি যাদের মধ্যে ইন্টারনাল ফার্টিলাইজেশন বিবর্তিত হয়েছে। তারাই একমাত্র যারা ব্যাঙাছি জন্ম দেয়। কিভাবে পুরুষ নারীর ভেতর ডিম ফার্টিলাইজ করে সেটা এখনো রহস্য। কারণ তাদের কোনো প্রচলিত সেক্সচুয়াল অর্গান নেই স্পার্ম ট্রান্সপার করার জন্য।
 
আমরা জানি দেহের ভেতর স্পার্ম প্রবেশ করানোর জন্য পেনিস প্রয়োজন। ক্যালিফোর্নিয়ায় এমন দুটি প্রজাতি পাওয়া গেছে যাদের পেনিসের মতো দেখতে লেজ আছে। কিন্তু নতুন এ প্রজাতির মধ্যে এ ধরণের কোনো কৌশল পাওয়া যায়নি। বিজ্ঞানীরা নতুন এ প্রজাতির নাম রেখেছেন Limnonectes Larvaepartus
 
 
১.৫ সেঃমি আকারের নতুন জন্ম নেয়া ফ্রগল্যাট                                                                     
 
 
ট্যাপলি বলেন, নতুন প্রজাতি পাওয়া বিস্ময়কর কিছু নয়, এটি হলো মূলত নতুন রি- প্রোডাক্টিভ মোড। এম্পিবিয়ানদের মধ্যে এ ধরণের ৪০ টি মোড রয়েছে কিন্তু এই একটি সুস্পষ্টভাবে ইউনিক। তিনি বলেন, যে এলাকায় এ ব্যাঙটি পাওয়া গেছে সেখানে বন উজাড়ের পরিমাণ সর্বোচ্চ। এ ধরণের আবিষ্কার খুবই মূল্যবান। বিশেষ করে সুলাওসি আইল্যান্ডে যেখানে বন নেই বললেই চলে। তবে অনেক বেশি দেরী হয়ে যাওয়ার পূর্বেই আমরা এ ব্যাঙটি সম্পর্কে জানতে পেরেছি এ ব্যাপারটি দারুণ।
 

তথ্যসূত্রঃ

আরও পড়ুনঃ

২৪ ঘণ্টায় জন্ম নিল ব্যাঙের পা

Adsense: যে ব্যাঙ সরাসরি বাচ্ছা জন্ম দেয়/যে ব্যাঙ সরাসরি বাচ্ছা জন্ম দেয়