বাস্তবতার অভিজ্ঞতা আল্টিমেটলি আমাদের মস্তিষ্কের তৈরি। যদিও এটি আমাদের ফিফথ সেন্সের ডেটার উপর বেইস করে কিন্ত নির্ভর করেনা। সান ফ্রান্সিসকোতে একটি প্রিজন আছে যার নাম আলকাট্রাজ।

এটি একটি দ্বীপে অবস্থিত। এ কারাগারে নির্দিষ্ট একটি সেল আছে যাকে হোল ( Hole) বলে। আপনি যদি বাহিরের পৃথিবীর কোনো আইন অমান্য করেন তবে আপনাকে আলকাট্রাজ কারাগারের ভেতর রাখা হবে। আর আপনি যদি আলকাট্রাজের কোনো আইন অমান্য করেন তবে আপনাকে পাঠানো হবে ঐ নির্দিষ্ট সেলে। এ সেলটি হলো ১০ by 10 ফিট। নিকষকালো অন্ধকার; ফোটন এখানে পৌঁছাতেই পারেনা। শব্দ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন! এখানে আপনি সম্পূর্ণ একা।

কেমন হতো যদি আপনি সেই সেলে এক ঘন্টা বা এক মাস বন্ধী থাকতেন? ডাকাতের সর্দার রবার্ট লুক একবার ২৯ দিনের জন্য এই সেলে বন্ধী হয়েছিল। ডাকাতের সর্দার বলেছিল, এ জায়গাটি অত্যন্ত খারাপ। যারাই এ সেলে প্রবেশ করেছে তারা শুধু দেয়ালের সাথে তাদের মাথা ঠুকেছে। এ সেলে প্রবেশ করার পর আপনি বুঝতেও পারবেন না যে আপনার কি করা উচিত। বাহিরের জগত থেকে বিচ্ছিন্নতার কারণে লুকের চোখ ও কান সেন্সরি ইনপুট থেকে আলাদা হয়ে গিয়েছিল। লুক বলতো, আমি যখন সেলের ভেতর ছিলাম তখন আমি একটি উড়ন্ত ঘুড়ি দেখতাম কিন্তু এটি ছিলো আমার মাথার ভেতর। এখানকার অন্যান্য কয়েদিরা বলতো তারা সবসময় তাদের মস্তিষ্কের মধ্যে একটি লাইট স্পোট দেখতো, সেই লাইট স্পোটকে তারা টেলিভিশনের পর্দায় সম্প্রসারিত করতে পারত এবং টিভি দেখত। সেন্সরি ডেটার অভাবে, কয়েদিরা দিবাস্বপ্ন থেকেও উপরে গিয়ে এমন সব বিষয় দেখতো যা তাদের নিকট ছিলো স্বাভাবিক জগতের মত বাস্তব। তার মানে এই নয় যে, তারা এসব ছবি কল্পনা করেছিল, তাদের ভাষ্যমতে, তারা এসব সচক্ষে দেখেছিল। আমরা কীভাবে লুকের এ অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারি? আমাদের প্রাচীন মডেল অনুসারে ভিশন ও পারসেপশন আমাদের চোখ থেকে প্রসেস হতে থাকা ডেটা যা মস্তিষ্কের রহস্যজনক কোনো এক বিন্দুতে শেষ হয়। কিন্তু এ মডেল আসলে অসমাপ্ত।
ডেভিড ইগলম্যানের মতে, মস্তিষ্ক চোখ অথবা অন্যান্য সেন্সরি অর্গান থেকে ইনফরমেশন গ্রহণের পূর্বেই তার নিজের রিয়েলিটি নিজেই তৈরি করে, এটাকে বলা যেতে পারে ইন্টারনাল মডেল। এ বেসিক ইন্টারনাল মডেলকে ব্রেন এনাটমি হিসেবে দেখা যায়। মাথার সম্মুখে দু-চোখের মাঝে থালামাস বসে থাকে এবং মস্তিষ্কের পেছনে বাস করে ভিজুয়াল কর্টেক্স। অধিকাংশ সেন্সরি ইনফরমেশন তাদের গন্তব্যে ভ্রমণ করার জন্য এ পথটিতেই সংযুক্ত হয়। ভিজুয়াল ইনফরমেশন ভিজুয়াল কর্টেক্সেই যায় আর এ জন্য থালামাস থেকে ভিজুয়াল কর্টেক্সে ভ্রমণ পথে অজস্র সংখ্যক কানেকশন আছে। কিন্ত বিস্ময় হলো এখানে যেঃ থালামাস থেকে সরাসরি ভিজুয়াল কর্টেক্সে যে পরিমাণ কানেকশন গেছে তার চেয়ে দশগুণ বেশি কানেকশন গেছে সম্পূর্ণ উল্টোদিকে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন, থালামাস অবস্থান করে দু- চোখের মাঝে, আর ভিজুয়াল কর্টেক্স মাথার পেছনে, চোখের ভেতর যে সকল ফোটন হিট করছে সেগুলো সর্বপ্রথম থালামাসে যাবে, থালামাসের ভিজুয়াল এলাকায়( Lateral Geniculate Nucleus), আর তারপর থালামাস থেকে এই ভিজুয়াল ডেটা সোজাসাপ্টা ভ্রমণ করবে মস্তিষ্কের পেছনের অবস্থিত ভিজুয়াল কর্টেক্সে আর এ জন্য থালামাস ও ভিজুয়াল কর্টেক্সের মাঝখানে একটি যোগাযোগব্যবস্থা বা কানেকশন তৈরি হবে, কিন্তু বিজ্ঞানীরা মস্তিষ্ককে পর্যবেক্ষণ করে দেখেছেন যে পরিমাণ কানেকশন থালামাস থেকে সরাসরি ভিজুয়াল কর্টেক্সে গেছে তার থেকেও ১০ গুণ গেছে উল্টোদিক বরাবর! আপনারা চিত্রটি দেখলেই বুঝতে পারবেন! প্রশ্ন হলো এর কারণ কী?

এজন্য আপনাকে একটা টার্ম বুঝতে হবে। যেটাকে বলে “Visual Expectations”! এটা কেমন? মস্তিষ্ক বাহিরে জগতে কি আছে সেটা চোখের ভেতর ডেটা প্রবেশ করার আগেই অনুমান করার চেষ্টা করে আর মস্তিষ্কের এ অনুমান থালামাসের কাছে যায়, থালামাস মস্তিষ্কের নিজের তৈরি রিয়েলিটির এই এক্সপেক্টেশনকে প্রসেস করে। এবার থালামাস চোখের ভেতর যে ডেটা প্রবেশ করছে তার সাথে মস্তিষ্কের ভিজুয়াল এক্সপেক্টেশনকে তুলনা করে। যদি এই এক্সপেক্টেশন মিলে যায় তবে ভিজুয়াল সিস্টেমে এক্টিভিটির পরিমাণ হবে অত্যন্ত কম। যেমনঃ আমি একটা চেয়ার দেখতে পাবো বলে মাথা ঘুরিয়েছিলাম এবং আমি তাই দেখেছি। থালামাস শুধুই চোখ যা বিবৃতি দিচ্ছে তার তারতম্যটুকুর বিবৃতি দেবে বা মস্তিষ্কের ইন্টারনাল মডেল যা প্রেডিক্ট করেছিলো। অন্য কথায় ভিজুয়াল কর্টেক্সের কাছে থালামাস শুধু ততটুকু তথ্য পাঠায় যতটুকু তথ্য মস্তিষ্কের প্রেডিকশনের সাথে মেলেনি; এটাকে বলা হয় এরর। মানে, রিয়েলিটির এমন একটি অংশ যেটিকে মস্তিষ্ক প্রেডিক্ট করতে পারেনি বা আপনি দেখতে চেয়েছেন একটি বিমান কিন্তু যা দেখা গেলো সেটি একটি হেলিকপ্টার।
অতএব আমরা প্রতি মুহূর্তে যা কিছু দেখছি তা আমাদের চোখের ফোটন কণার চেয়েও বেশি নির্ভর করে যা পূর্বেই আমাদের মস্তিষ্কে ছিল। আর এ জন্যই ডাকাতের নেতা কোল্ড ব্লু লুক জেলখানার সেলের ভেতর সমৃদ্ধ ভিজুয়াল এক্সপেরিয়েন্স লাভ করেছিল। সে যখন Hole নামক সেলটিতে বন্ধী ছিল তার সেন্স তার মস্তিষ্ককে কোনো ইনপুট দেয়নি। আর এ জন্য তার ইন্টারনাল মডেল স্বাধীনভাবে রান করেছিল এবং এভাবে ভয়ানক দৃশ্য ও শব্দের অভিজ্ঞতা লাভ করেছিল। এমনকি যখন ব্রেন এক্সটারনাল ডেটা থেকে সম্পূর্ণ আলাদাও হয়ে যায় এটি তখনও তার ইন্টারনাল ইমেজারি তৈরি করতে থাকে। সম্পূর্ণ মহাবিশ্বকে ডিলিট করে দিলেও আপনার ব্রেন শো চলতেই থাকবে। আর এ জন্য আপনাকে যদি হোল সেলে বন্ধী করেও রাখা হয় আপনার ব্রেন লকড হয়না। অনেক মানুষ সেন্সরি ডেপ্রিভেশন চ্যাম্বারে ব্যাপক মজা পায়, ডার্ক পড যেখানে তারা লবণাক্ত জলে ভাসতে থকে। তারা তাদের এক্সটারনাল ওয়ার্ল্ডকে রিমুভ করে ইন্টারনাল জগতে উড়তে থাকে। সেন্সরি ডেপ্রিভেশন চ্যম্বারে যাওয়া ছাড়াও আপনি প্রতিদিন ঘুমের মাঝে এ ধরণের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আপনার চোখ যখন বন্ধ থাকে তখনও আপনার মস্তিষ্ক অবিশ্বাস্য ও টেকনিকালার একটি জগতের অভিজ্ঞতা লাভ করে।
এক্সপেক্টেশনকে দেখুনঃ
আপনি যখন সিটি স্ট্রেটে ভ্রমণ করেন, আপনার নিকট মনে হবে আপনি স্বতঃস্ফূর্তভাবেই সবকিছু জানেন কোনোকিছু সম্পর্কে বিস্তারিত কাজ না করে। আপনার মস্তিষ্ক ইন্টারনাল মডেলের উপর ভিত্তি করে একপ্রকার অনুমান তৈরি করে যা সেই শহরে বছরের পর বছর হেঁটে আপনি অর্জন করেছেন। আপনি যা কিছুর অভিজ্ঞতা লাভ করেন সব আপনার মস্তিষ্কের ইন্টারনাল মডেলের উপর গড়ে উঠে।
আপনার সেন্সকে ব্যবহার করে প্রতি মুহূর্তের রিয়েলিটি তৈরি করার পরিবর্তে আপনি সেন্সরি ইনফরমেশন কম্পেয়ার করেন যা ইতোমধ্যে আপনি কনস্ট্রাক্ট করেছেন; আপনি এটাকে আপডেট করেন, রিফাইন করেন এবং সংশোধন। আপনার ব্রেন এ কাজ করার ক্ষেত্রে এতটাই পারদর্শী যে আপনি সাধারণত এ ব্যাপারে অসতর্কই থেকে যান। কিন্তু মাঝেমাঝে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি এ সম্পর্কে অসচেতন থাকেন, আপনি শুধুমাত্র প্রক্রিয়াটিকে কাজ করতে দেখেন।
একটি প্লাস্টিক মাস্ক গ্রহণ করুন। সাধারণত হলোউইনে যে মাস্কগুলো ব্যবহার করা হয়। এবার এটিকে ঘোরান আপনি ব্যাকসাইডে একটি গর্ত দেখতে পাবেন। কিন্তু যদি আপনার নিকট এ জ্ঞান না থাকে আপনার মনে হতে পারে মুখটি আপনার দিকে এগিয়ে আসছে। আপনি যা দেখেন তা শুধুমাত্র সে Raw Data নয় যা আপনার চোখে হিট করে, তার পরিবর্তে এটি আপনার ইন্টারনাল মডেল, একটি মডেল যা আপনার মস্তিষ্ক সারাজীবনের প্রশিক্ষণ থেকে তৈরি করে। এই Holl০w mask Illusion আমাদের বলে কোনোকিছু দেখার পেছনে আপনার এক্সপেক্টেশনের ক্ষমতা সম্পর্কে।

এছাড়া আপনার মস্তিষ্কের ইন্টারনাল মডেলের কারণেই বাহিরের বিশ্বকে আপনার নিকট স্টাবল মনে হয়__এমনকি যখন আপনি মুভ করেন। মনে করুন, আপনি একটি শহরের দৃশ্য মনে রাখতে চান আর এ জন্য আপনি আপনার সেলফোনে এটি ভিডিয়ো করলেন। কিন্তু মসৃণভাবে সেলফোনটি চারপাশে না ঘুরিয়ে আপনার চোখগুলো যেভাবে চারপাশে ঘোরান ঠিক একইভাবে ক্যামেরাকেও রোটেট করলেন। আপনি যদিও জানেন না আপনার চোখ চারপাশে সেকেন্ডে চার গুণ লাফায়। এ জার্কি মুভমেন্টকে বলা হয় “Saccades”! আপনি যদি এভাবে ফিল্মটি তৈরি করতে যান তবে আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে, এটি ভিডিয়ো করার ভালো কোনো উপায় নয়। আপনি যখন এটাকে প্লেব্যাক করবেন তখন দেখবেন বারবার ভিডিওটি লাফালাফি করছে যা খুবই বিরক্তিকর! কিন্তু আপনার চোখ একই প্রক্রিয়ায় কাজ করার পরও কেনো আপনার নিকট এ বিশ্বকে স্থিতিশীল মনে হয়? কেনো এটাকে অত্যন্ত নিন্মমাপের, জার্কি ও বিরক্তিকর ভিডিয়ো মনে হয়না? এর কারণ হলো যে, আপনার ভেতর যে ইন্টারনাল মডেল কাজ করছে সে অনুমান করছে বাহিরের বিশ্ব স্থিতিশীল। আপনার চোখ ভিডিয়ো ক্যামেরার মত নয়। তারা শুধু আভ্যন্তরীণ মডেলকে খাওয়ানোর জন্য অধিক বিস্তারিত খুঁজে বের করে। তারা ক্যামেরা ল্যান্সের মত নয় যার ভেতর আপনি দেখেন, তারা শুধু আপনার মাথার খুলিকে দেয়ার জন্য ডেটা বিট জমা করে।
তথ্যসূত্রঃ
Brain, The Story of You, David Eaglemen
আগের পর্বগুলোঃ
- ব্রেন; দি স্টোরি অব ইউ
- একজন টিনেজারের চোখে বিশ্ব!
- আইনস্টাইনের ব্রেনে ওমেগা সাইন!
- আমি কি আমার মেমরি?
- নিউরোলজিক্যালি আপনি এ মহাবিশ্বে প্রথম!
- হোয়াট ইজ রিয়ালিটি?
- ব্রেন কিভাবে কাজ করে?


