Can't find our books? Click here!
ইন্টারগ্যালাক্টিক স্পেসে কী থাকে?

ইন্টারগ্যালাক্টিক স্পেসে কী থাকে?

রাইটারঃ Neil DeGrasse Tyson, Astrophysics for People in a Hurry

গ্যালাক্সি হল মহাজাগতিক বস্তুসমূহের বৃহৎ তালিকায় অন্যতম অন্তর্ভুক্তি। সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী দৃশ্যমান মহাকাশে প্রায় একশত বিলিয়ন গ্যালাক্সির অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে।সুন্দর এবং উজ্জ্বল নক্ষত্রপূর্ণ গ্যালাক্সিগুলো রাতের বেলা দেশ জুড়ে আলোকিত শহরগুলোর মত সাজিয়ে তোলে অন্ধকার মহাশূন্যকে। কিন্তু মহাশূন্য আসোলে কতটা শূন্য?(শহরের মধ্যকার গ্রামাঞ্চল কতটা শূন্য?)গ্যালাক্সিগুলোর মধ্যবর্তী স্থানে অসনাক্ত দুঃসাধ্য জিনিস থাকতে পারে যদিও আমাদের সামনে শুধুই গ্যালাক্সিগুলো পরিদৃশ্যমান এবং এছাড়া কিছুই নেই বলে ভ্রম জাগে। হয়তো গ্যালাক্সির চেয়ে সেই অজানা জিনিসগুলোই বেশি আকর্ষণীয় বা বিশ্বব্রহ্মাণ্ডের বিবর্তন বোঝার পক্ষে বেশি গুরুত্বপূর্ণ।

 আমাদের নিজস্ব সর্পিলাকার গ্যালাক্সি, মিল্কিওয়ে (Milky Way)- র নামকরণ এরূপ করা হয়েছে কারণ পৃথিবী থেকে খালি চোখে একে রাতের আকাশ জুড়ে  ছলকানো দুধের মত দেখতে লাগে। প্রকৃতপক্ষে ‘গ্যালাক্সি’ শব্দটি এর গ্রিক প্রতিশব্দ ‘মিল্কি’ থেকে এসেছে। আমাদের নিকটতম প্রতিবেশী  একজোড়া গ্যালাক্সি, ৬০০,০০০ আলোকবর্ষ দূরত্বের, উভয়েই ছোট এবং অনিয়মিত আকৃতির। এই মহাজাগতিক বস্তুগুলোকে চিহ্নিত করে ফার্দিনান্দ ম্যাগলানের জাহাজের লগ, তার বিখ্যাত রাউন্ড-দ্য-ওয়ার্ল্ড ভ্রমণের সময় ১৫১৯ সালে। তাঁর সম্মানে আমরা এই মহাজাগতিক বস্তুগুলোকে বড় এবং ছোট ম্যাগেলানিক ক্লাউড( Magellanic Cloud)বলি, এগুলো মূলত দক্ষিণ গোলার্ধের আকাশে নক্ষত্রের ওপারে মেঘের প্রলেপের মত দেখা যায়। আমাদের গ্যালাক্সির চেয়েও বড় নিকটতম গ্যালাক্সি ২ মিলিয়ন আলোকবর্ষ দূরত্বে অবস্থিত যা অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের দূরত্বের চেয়েও বেশি।

এই সর্পিল গ্যালাক্সিটি, ঐতিহাসিকভাব অ্যান্ড্রোমিডার গ্রেট নেবুলা খেতাবপ্রাপ্ত, কিছুটা বৃহদাকার এবং মিল্কিওয়ের দীপ্তিময় যুগল। লক্ষ্য করুন: মিল্কিওয়ে, ম্যাগেলানিক ক্লাউডস, অ্যান্ড্রমিডা নেবুলা _ এই প্রতিটি সিস্টেমের নামকরণে নক্ষত্র বা তারার অস্তিত্বের উল্লেখ নেই।

তিনটিই টেলিস্কোপ আবিষ্কারের আগে নামকরণ করা হয়েছিল, তাই তাদের নাক্ষত্রীয় নির্বাচনী এলাকায় সমাধান করা যায়নি। নবম অধ্যায়ে বর্ণিত, আলোর বিভিন্ন ব্যান্ডে কাজ করা টেলিস্কোপের সাহায্য ছাড়া আমরা এখনও নক্ষত্রগুলোর মধ্যবর্তী স্থানকে ‘শূন্য’ বলে ঘোষণা করতে পারি। কিন্তু  আধুনিক ডিটেক্টর এবং আধুনিক তত্ত্বের সাহায্যে, আমরা আমাদের মহাজাগতিক গ্রামাঞ্চল অনুসন্ধান করেছি এবং শনাক্তযোগ্য দুঃসাধ্য সব জিনিস প্রকাশ করেছি যেমন বামন গ্যালাক্সি, রানওয়ে তারামণ্ডল(runway stars), বিস্ফোরিত রানওয়ে তারামন্ডল, মিলিয়ন-ডিগ্রি এক্স-রে নিঃসারক গ্যাস, ডার্ক ম্যাটার, ফেইন্ট ব্লু গ্যালাক্সি, সর্বব্যাপী গ্যাসের মেঘ, উচ্চ শক্তির চার্জযুক্ত পার্টিকল এবং রহস্যময় কোয়ান্টাম ভ্যাকুয়াম এনার্জি। এইরকম একটি তালিকা এই তর্ক করার অনুমোদন দেয় যে ইউনিভার্সের সমস্ত মজাদার ঘটনা ঘটে গ্যালাক্সির বাইরে , গ্যালাক্সির মধ্যে নয়। মহাকাশের যেকোনো নির্ভরযোগ্যভাবে জরিপকৃত আয়তনে, বামন গ্যালাক্সির সংখ্যা বড় গ্যালাক্সির চেয়ে ১০ থেকে ১ গুণ বেশি।

Probing the space between galaxies | Astronomy.com
গ্যালাক্টিক স্পেস

মহাবিশ্বের উপর আমার লিখিত প্রথম প্রবন্ধ, ১৯৮০র গোড়ার দিকে প্রকাশিত যার  শিরোনাম ছিল “The Galaxy and the Seven Dwarfs”, মিল্কিওয়ের নিতান্ত ক্ষুদ্র নিকটবর্তী পরিবারকে নির্দেশ করে।

 তারপর থেকে, ডজনখানেক লোকাল বামন নক্ষত্র পাওয়া গেছে।যদিও ফুল ব্লাডেড গ্যালাক্সিগুলোতে( full-blooded galaxies) কয়েকশত বিলিয়ন তারা আছে, বামন গ্যালাক্সিগুলোতে সামান্য কয়েক মিলিয়ন তারা   থাকতে পারে, যা তাদের শনাক্তকরণ এক লক্ষ গুণ কঠিন করে তোলে। আশ্চর্যের কিছু নেই যে তারা এখনও আমাদের নাকের ডগার সামনে থেকে আবিষ্কৃত হচ্ছে। বামন নক্ষত্রপুঞ্জের ছবি, যাতে আর নক্ষত্র তৈরি হয় না,দেখতে  ক্ষুদ্র, বিরক্তিকর ধোঁয়াশার মত মনে হয়।

Sagittarius Galaxy Star Streams
Artist’s concept of the four tails of the Sagittarius dwarf galaxy (orange clump on left of the image) orbiting the Milky Way. The bright yellow circle to the right of the Milky Way’s center is our sun (not to scale). We can see the Sagittarius galaxy’s star tails stretching across the sky. (Image credit: Amanda Smith, Institute of Astronomy, University of Cambridge )

যেসব বামনরা নক্ষত্র গঠন করে সেগুলি সবই অনিয়মিত আকারের,  বেশ খোলাখুলি, এবং দুঃখী দুঃখী চেহারার।তিনটি বিষয় বামন গ্যালাক্সিকে শনাক্তকরণ দুঃসাধ্য করে দেয়ঃ এগুলো ছোট এবং সহজেই নিস্ক্রান্ত হয় যখন আকর্ষণীয় সর্পিল গ্যালাক্সিগুলো আপনার মনোযোগ আকর্ষণের জন্য আসে।তারা আবছাভাবে উজ্জ্বল তাই এ গ্যালাক্সিগুলোকে অনেক জরিপে মিস করা হয়েছে যা একটি পূর্বনির্ধারিত উজ্জ্বলতা স্তরের নিচে কেটে যায়। এবং তাদের মধ্যে নক্ষত্রের ঘনত্ব অনেক কম, তাই তারা পৃথিবীর রাতের বায়ুমন্ডল এবং অন্যান্য উৎস থেকে আগত উজ্জ্বলতার চেয়ে নিম্নমানের কনট্রাস্ট প্রদান করে।

এই সব সত্য। কিন্তু যেহেতু বামন গ্যালাক্সিগুলো “স্বাভাবিক” গ্যালাক্সির চেয়ে সংখ্যায় অনেক বেশি, তাই সম্ভবত “স্বাভাবিক” সম্পর্কে আমাদের সংজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন। আপনি দেখতে পাবেন অধিকাংশ (পরিচিত) বামন গ্যালাক্সিগুলো বড় বড় গ্যালাক্সির চারপাশে স্যাটেলাইট কক্ষপথের মত ঝুলছে। 

দুটি ম্যাগেলানিক (Magellanic) ক্লাউড মিল্কিওয়ে বামন পরিবারের অংশ। কিন্তু স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলীর  জীবন বেশ বিপজ্জনক হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের অরবিটের কম্পিউটার মডেল ধীরগতির ক্ষয় দেখায় যার আল্টিমেট পরিণাম হতে পারে যে দুর্ভাগা বামন গ্যালাক্সিগুলো ছিন্ন-ভিন্ন হয়ে যায় এবং তারপর মূল গ্যালাক্সির খাদ্যে পরিণত হয়। 

Magellanic Clouds - Wikipedia
ম্যাগেলানিক (Magellanic) ক্লাউড

মিল্কিওয়ে গত বিলিয়ন বছরে ক্যানিবালিজমের অন্তত একটি ক্রিয়ায় লিপ্ত ছিল, যখন এটি কোনো বামন গ্যালাক্সিকে গ্রাস করেছিল যার অবশিষ্ট নক্ষত্রের স্রোত গ্যালাক্টিক সেন্টারকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছিল।  এ সিস্টেমটিকে ধনু বামন বলা হয়, কিন্তু  সম্ভবত মধ্যাহ্নভোজ (Lunch) নামকরণ করা উচিত ছিল। ক্লাস্টারের উচ্চ ঘনত্ববিশিষ্ট পরিমণ্ডলে দুই বা ততোধিক বড় গ্যালাক্সি নিয়মিত সংঘর্ষে লিপ্ত হয়  এবং একটি অতিকায় জগাখিচুড়ি পিছনে ফেলে আসে: গ্যাস ক্লাউডের এই তীব্র সংঘর্ষের ফলে জন্মলাভ করা নতুন অথবা পুরণো তারকা গঠন অঞ্চলকে মুড়িয়ে ফেলে সর্পলাকার স্ট্রাকচার এবং উভয় গ্যালাক্সির সদ্যমুক্ত গ্র্যাভিটির সাহায্যে শত শত মিলিয়ন নক্ষত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

কিছু তারকা আবার একত্রিত হয়ে ব্লব(blob) গঠন করে  যাকে বামন নক্ষত্র বলা যেতে পারে। অন্যান্য তারকারা অনড় থাকে। সমস্ত বড় গ্যালাক্সির প্রায় দশ শতাংশ একটি বড় মহাকর্ষীয় ঘটনার প্রমাণ দেখায় অন্য  বড় গ্যালাক্সির সাথে — এবং সেই হার  ক্লাস্টার(cluster)-এর গ্যালাক্সির মধ্যে পাঁচ গুণ বেশি হতে পারে। এই সমস্ত দাঙ্গা-হাঙ্গামার মধ্যে কতগুলো  গ্যালাকটিক ধ্বংসাবশেষ  আন্তঃগ্যালাকটিক স্থানে  প্রবেশ করে  বিশেষ করে ক্লাস্টারের মধ্যে? কেউই নিশ্চিতভাবে জানে না। এটা পরিমাপ করা খুবই  কঠিন কারণ বিচ্ছিন্ন নক্ষত্রগুলি  পৃথকভাবে সনাক্ত করার পক্ষে খুবই অনুজ্জ্বল।

আমাদের অবশ্যই সমস্ত নক্ষত্রের আলো দ্বারা উৎপন্ন একটি ক্ষীণ আভা সনাক্তকরণ পদ্ধতির উপর নির্ভর করতে হবে। প্রকৃতপক্ষে, ক্লাস্টারের পর্যবেক্ষণ ইন্টারগ্যালাক্টিক স্থানে এমন একটি আভা সনাক্ত করে, যা নির্দেশ করে যে গ্যালাক্সির মধ্যে যতগুলি ভবঘুরে, গৃহহীন তারা থাকতে পারে আন্তঃনাক্ষত্রিক স্থানেও ততগুলো তারা থাকতে পারে। এই আলোচনায় বারুদ যোগ করে যখন আমরা এক ডজনেরও বেশি সুপারনোভা খুঁজে পাই (তাদের জন্য সন্ধান না করেই) যাদের হোস্ট গ্যালাক্সি আমাদের অনুমানের চেয়েও বেশি দূরত্বে বিস্ফোরিত হয়েছিল। 

আরো পড়ুনঃ আমরা অদৃশ্য হয়ে যাওয়া মহাবিশ্বকে দেখি?

সাধারণ গ্যালাক্সিগুলোতে, এইভাবে বিস্ফোরিত প্রতিটি নক্ষত্রের জন্য এবং এক লক্ষ থেকে এক মিলিয়ন নক্ষত্রের জন্য যারা এইভাবে বিস্ফোরিত হয় না, তাই বিচ্ছিন্ন সুপারনোভাগুলি অজানা নক্ষত্র সংখ্যার সাথে পুরো বিশ্বাসঘাতকতা করতে পারে। সুপারনোভা হল এমন তারা যা নিজেদেরকে টুকরো টুকরো করে উড়িয়ে দেয় এবং এই প্রক্রিয়ায় সাময়িকভাবে (কয়েক সপ্তাহের বেশি) তাদের উজ্জ্বলতা বিলিয়ন গুণ বৃদ্ধি পায়, যা তাদেরকে পুরো বিশ্বব্রহ্মাণ্ডে দৃশ্যমান করে তোলে। যদিও এক ডজন গৃহহীন সুপারনোভা তুলনামূলকভাবে সংখ্যায় অনেক কম , কিন্তু অনাবিষ্কৃত আরও অনেক সুপারনোভা থাকতে পারে, যেহেতু বেশিরভাগ সুপারনোভা অনুসন্ধানগুলো পরিকল্পিতভাবে গ্যালাক্সির অভ্যন্তরে পর্যবেক্ষণ করা হয় ,শূন্যস্থানে নয়।

অনুবাদঃ ফাতিমা আক্তার পাপিয়া