আর্জেন্টিনার একজন মহিলা HIV থেকে কোনপ্রকার ট্রিটমেন্ট ছাড়াই মুক্তি পেয়েছেন। ডাক্তাররা বলছেন যে ঐ নারীর ইমিউন সিস্টেম ভাইরাসটিকে পরিস্কার করে ফেলেছে, । Archive of internal Medicine বলেন, তার শরীরের প্রায় বিলিয়ন সেলের উপর টেস্ট করেও H.I.V. রেপ্লিকেশনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। যদি এ প্রক্রিয়া কাজে লাগানো যায় তবে আমরা হয়তো ইফেক্টিভলি এটাকে H.I.V নিরাময়ে ব্যবহার করতে পারব। এছাড়া এ নারী অধিকাংশ সময় এন্টিরেট্রোভাইরাল থেরাপি গ্রহণ করতেন না যা H.I.V. এর রেপ্লিকেশনকে বৃদ্ধি করার কথা ছিল। এ আবিষ্কার আমাদের কাছে এ বিষয়টাই পরিস্কার করছে যে কিছু কিছু মানুষ প্রাকৃতিকভাবেই এইচ.আই.ভি’ র ন্যাচারাল রিসাইলেন্স নিয়ে জন্মায়।

তাদের মধ্যে হয়তো এমন কিছু জিন আছে যা H.I. V প্রতিরোধ করে৷। ডাক্তার, ডিক যিনি উইলেনবার্গ নামক এ নারীকে নিয়ে কাজ করছিলেন, তিনি বলেন, এ মহিলার সম্ভবত অত্যন্ত শক্তিশালী T সেল আছে, যেটি বডি ইমিউন সিস্টেমের একটি উপাদান। আমরা যদি এ ম্যাকানিজম বুঝতে পারি তবে এমন এক থেরাপিউটিক ভ্যাক্সিন তৈরি করতে পারব যেটি কোনোপ্রকার দীর্ঘকালীন প্রভাব ছাড়াই H.I.V ক্লিয়ার করতে পারবে। এটি সম্ভব হতে পারে যে এ আর্জেন্টিনার নারীর মাঝে HIV-Specific Immune Response তৈরি হয়েছে ইনফেক্টেড হওয়ার পূর্বে কারণ তার স্বামীও এইডসে মারা যায়।
জন হপকিন্সের গবেষকরা, তার শরীরের ইমিউন সেল এইডস আক্রান্ত ইঁদুরের শরীরে রেপ্লিকেট হতে দেয়ার পরও ইফেক্টিভ রেজাল্ট পায়।নিউইয়র্ক টাইম বলছে, আমাদের পৃথিবীতে এ নারীই দ্বিতীয় যিনি কোনোপ্রকার মেডিসিন ছাড়াই এইচ.আই.ভি নিরাময় করতে পেরেছেন । সারাবিশ্বে এ পর্যন্ত ৬৩ জন ব্যক্তি কোনোপ্রকার ড্রাগ ছাড়াই সুস্পষ্টভাবে H.I.V ইনফেকশন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও তারা একদম সুস্থ্য হতে পারেনি। এটাকে বলা হয় ফাংশনাল কিউর। এ গবেষণাপত্র প্রকাশ হয়েছিলো ন্যাচার জার্নালে। সেখানে বলা হয় এডভান্স জেনেটিক্সের কারণেই মূলত এ মানুষগুলো H.I.V এর বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এ গবেষণা আরো দেখাচ্ছে যে, যে সকল আক্রান্ত ব্যক্তি বহু বছর এন্টি রেট্রিওভাইরাল থেরাপি গ্রহণ করছে তারাও ড্রাগ বন্ধ করে দিয়ে এ ভাইরাসকে শুধু সহযোগীতার মাধ্যমে স্টপ করে দিতে পারে।
লন্ডনের এডাম ক্যাস্টিলিজো একজন ডোনার থেকে স্টিম সেল গ্রহণ করার সময় একবার HIV এর পিল গ্রহণ করতে পারছিলেন না। তার শরীর থেকে H.I.V আক্রান্ত একটি সেল অপসারণ করে সেটি অন্য আর একজনের সেল দ্বারা রিপ্লেস করা হয়েছিল। লন্ডনের সেই প্যাশেন্ট H.I.V মুক্ত হয়ে গিয়েছিল__ডাক্তার বলেন। মূলত তার ডোনার ছিল পৃথিবীর সেই ১% মানুষের মধ্যে একজন যে H.I.V প্রতিরোধ করতে পারে এমন জিন ধারণ করে। এখান থেকে প্রমাণিত হয় যে মানুষের ইমিউন সিস্টেমের সাথে সম্পৃক্ত জিনেরও বিবর্তন ঘটছে।
- Rare case of woman’s body ridding itself of HIV, BBC
- In a rare case, woman’s body rids itself of HIV without medication, Indian Express
- A 2nd Person May Have Been Naturally ‘Cured’ of HIV: What Science Is Learning, Healthline
- Scientists identify second HIV patient whose body appears to have rid itself of the virus,SD
- A woman’s own body may have cured her of HIV, study finds. Washington post
Read more- কিভাবে ব্রেন কাজ করে?


