Can't find our books? Click here!
৬৬ মিলিয়ন বছর অতীতে ডায়নোসরের ভ্রুণ

৬৬ মিলিয়ন বছর অতীত ডায়নোসরের ভ্রুণ

এরা ছিলো পালকযুক্ত ডায়নোসর যারা ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে ১০০ থেকে ৬৬ মিলিয়ন বছর পূর্বে এশিয়া এবং উত্তর আমেরিকাতে বাস করতো।

অনবদ্য ভাবে সংরক্ষিত ডায়নোসরের ভ্রুণ যেনো গতকালই মারা গেছে! চায়নাতে বিজ্ঞানীরা পরিপূর্ণভাবে সংরক্ষিত একটি ডায়নোসরের ভ্রুণ আবিষ্কার করেছেন যেটি সবেমাত্র ফোটার প্রস্তুতি নিচ্ছিলো। এটি দেখতে অনেকটা মুরগির বাচ্ছার মতো যেনো গতকালই মারা গেছে! এ ভ্রুণটি দক্ষিণ চীনের গাঞ্জুতে আবিষ্কার করা হয়েছিল। গবেষকরা অনুমান করছেন ভ্রুণটি ৬৬ মিলিয়ন বছর আগের। এটা বিশ্বাস করা হচ্ছে যে, এরা দাঁতহীন থেরাপড ডায়নোসর বা অভির‍্যাপ্টোসর।

গবেষক ওয়াসিয়াম মা বলেন, এটি ইতিহাসে প্রাপ্ত শ্রেষ্ঠ ডায়নোসরের ভ্রুণ। এ আবিষ্কার আধুনিক পাখিদের সাথে ডায়নোসরদের এক দারুণ বিবর্তনীয় লিংক বলে ধারণা করা হচ্ছে। ফসিলটি দেখে বোঝা যায় যে, এটি টাকিং নামক একটি কোকড়ানো অবস্থায় ছিল যা পাখিদের ডিম ফোটার কিছুক্ষণ আগে দেখা যায়। আর এ থেকে নির্দেশনা পাওয়া যাচ্ছে যে, আধুনিক পাখি এ ধরণের ডায়নোসর থেকেই এসেছে। অভির‍্যাপ্টোসার মানে হলো “Egg Thief Liziard”।

ডায়নোসরের ভ্রুণ যেনো গতকালই মারা গেছে!

এরা ছিলো পালকযুক্ত ডায়নোসর যারা ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে ১০০ থেকে ৬৬ মিলিয়ন বছর পূর্বে এশিয়া এবং উত্তর আমেরিকাতে বাস করতো। এই শিশু ইংলিয়াং মাথা থেকে লেজ পর্যন্ত ১০.৬ ইঞ্চি লম্বা এবং চীনের ইংলিয়াং নেচার হিস্ট্রি মিউজিয়ামে একটি ৬.৭ ইঞ্চি ডিমের ভেতর অবস্থান করছে। এ ডিমটি প্রথম ২০০০ সালে উন্মোচিত হয়েছিলো কিন্তু দশ বছর সংরক্ষণ করে রাখা হয়েছে।

তথ্যসূত্রঃ

Perfectly preserved dinosaur embryo found in China, BBC

Scientists find perfectly preserved dinosaur embryo preparing to hatch like a bird, Guardian

আরও দেখুনঃ প্লাস্টিক ইটিং ব্যাক্টেরিয়ার বিবর্তন]

৬৬ মিলিয়ন বছর অতীত ডায়নোসরের ভ্রুণ, ৬৬ মিলিয়ন বছর অতীত ডায়নোসরের ভ্রুণ

৬৬ মিলিয়ন বছর অতীতে ডায়নোসরের ভ্রুণ ৬৬ মিলিয়ন বছর অতীতে ডায়নোসরের ভ্রু

৬৬ মিলিয়ন বছর আগের ডায়নোসরের ভ্রুণ যেনো গতকালই মারা গেছে!

৬৬ মিলিয়ন বছর আগের ডায়নোসরের ভ্রুণ যেনো গতকালই মারা গেছে!

%d bloggers like this: